নিখোঁজের দুদিন পর খোঁজ মিলল তারকা ফুটবলার মহসীনের

০৭ মার্চ ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
মোহাম্মদ মহসিন

মোহাম্মদ মহসিন © সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর অবশেষে জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিনকে খুঁজে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে জিআরপি পুলিশ তাকে খুঁজে পেয়ে রিকশায় করে বাসায় পাঠিয়ে দেয়। সকালেই ঠিকঠাক বাসার ঠিকানা অনুযায়ী রিকশাচালক মহসিনকে বাসায় পৌঁছে দিয়েছে।

তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ৬ টার পর একজন রিকশাওয়ালা ভাইকে (মহসীন) তেজগাঁও রেল স্টেশন থেকে বাসায় পৌঁছে দেয়। বাসায় ফিরে ভাই স্বাভাবিক আচরণ করে বলেন, বাইরে গিয়েছিলাম। চলে আসলাম। উনি যে তিনদিন নিখোঁজ ছিলেন, সেই স্মৃতিই তার নেই। আমরা তাকে আগামী রবিবার শ্যামলীর মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটে নিয়ে যাবো।’

মহসীনকে খুঁজে পেতে থানায় জিডি সহ বাসা সংলগ্ন এলাকা সহ আশপাশে পোস্টারিং করা হয়েছিল। সেই সূত্রে হয়ত কেউ মহসীনকে চিনতে পেরেছেন বলে মনে করছেন ভাই পিন্টু।

তিনি বলেন, ‘মহসীন কীভাবে তেজগাঁও রেলস্টেশনে গেলো, বোধগম্য হচ্ছে না। ওর পুরো শরীরে ধুলোবালুতে একাকার। ওখানেই মনে হয় পড়ে ছিল। জিআরপি পুলিশ আমাকে ফোন করেছিল। ওরাই রিকশা করে বাসায় পাঠায়।’

বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসীন মানসিক ভারসাম্য হারান বছর দেড়েক আগে। তাকে নিয়ে দেশের জাতীয় গণমাধ্যমগুলোতে লেখা-লেখির পর মিলেছিল সহায়তার আশ্বাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন, তবে সেরে ওঠেননি তিনি।

পরিবারের অন্য সদস্যদের চোখে চোখে থাকতেন মহসীন। তবে মঙ্গলবার হঠাৎ করেই অন্যদের নজর এড়িয়ে বাসা থেকে বের হন তিনি।

ট্যাগ: ফুটবল
শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9