সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

০৬ মার্চ ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ ফের মাঠে নামবে দুদল। সিরিজ বাঁচাতে আজ মাঠে টাইগারদের জয় ছাড়া বিকল্প নেই। বিপরীতে লঙ্কানদের জন্যে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুবাস ছড়িয়েও হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। দুজনের ব্যাটে বাংলাদেশ প্রায় ছুঁয়ে ফেলেছিল অসম্ভব এক জয়। আগে ব্যাট করে প্রতিপক্ষ ২০০ ছাড়াবে, সেই ম্যাচে বাংলার ছেলেরা লড়াই করবে শেষ বল পর্যন্ত, এটিও তো এতদিন ছিল ভাবনার ওপারে।

এমতাবস্থায় সিরিজে ফিরতে হলে আজ জিততে হবে টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ। কেননা প্রথম ম্যাচে লঙ্কানরা দেখিয়েছে তাদের শক্তিমত্তার গভীরতা। যা ভয়ের কারণ শান্ত বাহিনীর।

বিগত বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারেনি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজটি কেবল ১-১ ড্র করেছিল। তার আগে আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগারদের।

বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9