ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

০৫ মার্চ ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (৫ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভূটানের বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতার।

এই টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচ শেষে শীর্ষ দুই পয়েন্ট ধারী দল ফাইনাল খেলবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। নেপাল ও ভারতের পয়েন্ট তিন। ভুটান দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নেপাল ও ভারতের মধ্যে এক দল জয়ী হলে ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে। ড্র হলে হবে অন্য হিসাব নিকাশ। ৮ মার্চ বাংলাদেশ-ভুটান ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নেয়। দ্বিতীয়ার্ধে ভারত বাংলাদেশকে চেপে ধরে। ৫০ মিনিটে ভারতের একটি আক্রমণ পোস্টে লাগে। চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।

ম্যাচে সমতা আনার পর ভারত লিড নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের ফুটবলাররা স্কিলে ভারতকে যথেষ্ট টেক্কা দিয়েছে। ৮০ মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে গোল করেন। প্রীতির ব্যক্তিগত দক্ষতায় বাংলাদেশ ম্যাচে লিড পায়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9