আর্জেন্টিনার জালে পাঁচ গোল ব্রাজিলের 

০৩ মার্চ ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ব্রাজিল

ব্রাজিল © সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের পারফরম্যান্স ভালো যাচ্ছে না সাম্প্রতিক সময়ে। তবে দারুণ সাফল্য পাচ্ছে ব্রাজিল বীচ সকার দল, নারী দলসহ যুব দল। ২০২৪ নারী কনকাকাফ গোল্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল নারী ফুটবল দলের পক্ষে গোল করেন ইয়াসমিন, ভিক্টোরি ইয়ায়া, বিয়া জানেরাত্তু (২টি) এবং গাবি নুনেজ। সেমিফাইনালে মেক্সিকো-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাজিল। 

ম্যাচে প্রথম গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ১৮ মিনিট পর্যন্ত। বিয়া জানেরাত্তুর ক্রস থেকে ইয়ায়ার গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩৫তম মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন ইয়াসমিন। বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৫৩ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন জানেরাত্তু। গাবি নুনেজ ব্রাজিলের পক্ষে চতুর্থ এবং জানেরাত্তু পঞ্চম গোলটি করেন। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন দোস সান্তোসদ।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9