জাতীয় দল থেকে অলিম্পিয়ান রোমান সানার আকস্মিক অবসর

০৩ মার্চ ২০২৪, ০২:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
 রোমান সানা

রোমান সানা © সংগৃহীত

২০১০ সালে অভিষেক হওয়া রোমান সানা বাংলাদেশ আর্চারি দল থেকে অবসর নিয়েছেন। ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ একক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করে রাতারাতি তারকায় পরিণত হন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতার ইতিহাসে পদক লাভ করেন। কিন্তু ইতোমধ্যেই নিজের অবসরের সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আর্চারি ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন তিনি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ চিঠি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। গেল বেশ কিছু দিন ধরেই আর্চারির মঞ্চে আলো কাড়তে পারছেন না তিনি। ২০২৩ সালে থাইল্যান্ডে প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও উল্লেখযোগ্য কিছু করতে ব্যর্থ হন সানা। আছে চোটের সমস্যাও।

জানা যায়, ফেডারেশনকে দেয়া চিঠিতে অবসরের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন রোমান সানা। রাজীবউদ্দিন আহমেদ বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা রোমান সানাকে সিদ্ধান্তটি পুনর্বিবেবচনার করার জন্য অনুরোধ করেছিলাম। সে তার সিদ্ধান্তে অনড়।’

রোমান সানার পারফরম্যান্স কিছু দিন যাবত ভালো যায়নি। এছাড়া প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ডের জন্য আর্চারি থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যাদের নাম দেওয়া হয়েছে, সেই তালিকায় ঠাঁই হয়নি রোমানের।

২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন ছিল। ঐ অর্জনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তবে এবার প্যারিস অলিম্পিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9