প্রথমবার শিরোপার স্বাদ পেল তামিমের বরিশাল

০১ মার্চ ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল

বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল © সংগৃহীত

কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। দলের মতোই অধিনায়ক হিসেবে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলেন তামিম ইকবালও।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অঙ্কন।

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। তাছাড়া ৩৯ রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল নিজেই।

২০১২ সালে বিপিএলে প্রথম আসরেই ফাইনালে খেলেছিল বরিশাল। তবে ভিন্ন নামে। গত দশ আসরের মধ্যে তিনবার বরিশালের মালিকানা বদল হয়েছে, যার কারণে তিনটি ভিন্ন ভিন্ন নামে তাদের খেলতে হয়েছে। কখনও বরিশাল বার্নাস, কখনও বরিশাল বুলস, এখন ফরচুন বরিশাল। তবে মালিকানা বদল হলেও কখনও ভাগ্য বদলায়নি তাদের।

২০১৫ সালে বরিশাল বুলস শিরোপা হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ৬ বছর পর ২০২২ সালে সাকিবের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল। ওইবার শিরোপা জিততে পারেনি তারা। শ্বাসরূদ্ধকর ম্যাচে এই কুমিল্লার কাছেই ১ রানে হেরে শিরোপা বঞ্চিত হয় সাকিবরা। তবে এবার আর ভুল করেনি তামিমের বরিশাল। কুমিল্লাকে এক প্রকার উড়িয়ে দিয়ে প্রথম শিরোপা ঘরে তুললো তারা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9