প্রথম শিরোপা জিততে তামিমদের দরকার ১৫৫ রান

০১ মার্চ ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM

© সংগৃহীত

বিপিএলে ফাইনাল মানেই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপট। চারবার ফাইনালে ওঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে পঞ্চম শিরোপার দিকে তাকিয়ে থেকে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি বিপিএলের সবচেয়ে সফল দলটি। শুক্রবার (১ মার্চ) দশম আসরের ফাইনালে তাদের ৬ উইকেটে ১৫৪ রানে থামিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। পাওয়ার প্লেতে ৪৯ রান তুলতেই হারিয়ে ফেলে তিন উইকেট। প্রথম ওভারে ওপেনার সুনীল নারিনকে ফেরান কাইল মেয়ার্স। তার বলে শর্ট ফাইন লেগে থাকা ওবেড ম্যাককয়ের হাতে ক্যাচ দেন নারিন (৫)। চতুর্থ ওভারে জেমস ফুলারের শিকারে পরিণত হন দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয়। ৩ চারে বড় কিছুর ইঙ্গিত দিলেও ১০ বলে ১৫ রানে থামে তার ইনিংস। থার্ড-ম্যান অঞ্চলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে সহজ ক্যাচ দেন তিনি।

একই বোলারের বিরুদ্ধে একইভাবে সাজঘরের পথ ধরেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ১২ বলে ৩ চারে ১৬ রান করেন তিনি।  

পাওয়ার প্লের পর কুমিল্লার রানের গতি সেভাবে বাড়েনি। বিশেষ করে তাদের বিদেশি তারকারা জ্বলে উঠতে পারেননি। জনসন চার্লস ২ ছক্কা মারলেও ১৫ রান নিতে তিনি খরচ করেন ১৭ বলেন। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ৬ বলে ৩ রানে ফেরেন রান আউটের শিকার হয়ে।

ষষ্ঠ উইকেটে মাইদুল ইসলাম অঙ্কনের সঙ্গে প্রতিরোধের চেষ্টা করেন জাকের আলী। কিন্তু তাদের ৩৬ রানের জুটি ভেঙে যায় সাইফউদ্দিন বলে অঙ্কন ফিরলে। ৩৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। শেষ দিকে ১৩ বলে ৪ ছক্কায় ২৫ রান করে আন্দ্রে রাসেল রানের গতি কিছুটা বাড়িয়েছেন শুধু। অপর প্রান্তে ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের।

বরিশালের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফুলার। এছাড়া একটি করে শিকার মেয়ার্স, সাইফউদ্দিন ও ম্যাককয়ের।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9