পাপনকে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠালেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
নাজমুল হাসান পাপন ও  ডি মারিয়া

নাজমুল হাসান পাপন ও ডি মারিয়া © সংগৃহীত

বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ডি মারিয়াকে বাংলাদেশে আনার কথা রয়েছে তার। 

বিসিবি সভাপতির জন্য স্বাক্ষরিত সেই জার্সির ছবি পোস্ট করে শতদ্রু লেখেন, ‘বাংলাদেশের মাননীয় ক্রীড়া মন্ত্রীর জন্য কিংবদন্তি ডি মারিয়ার অটোগ্রাফকৃত জার্সি।’ মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় এসে পাপনের সঙ্গে দেখা করে সই করা জার্সিটা তুলে দেওয়ার পরিকল্পনা শতদ্রুর।

papon-20240227142923_1709025925

শতদ্রু দত্তের উদ্যোগে গত বছর বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক মার্টিনেজ। ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকেও বাংলাদেশে নিয়ে এসেছিলেন তিনি। এই বছর মে মাসের দিকে আসার কথা রয়েছে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়ার। 

ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081