এলিমিনেটর ম্যাচে আজ ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন মিলার

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ডেভিড মিলার

ডেভিড মিলার © সংগৃহীত

চলতি দশম আসরের বিপিএল এখন শেষ পর্যায়। আজ এলিমিনেটর ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের জমজমাট প্লে-অফ লড়াইয়ের অপেক্ষায় আছে ক্রিকেট প্রেমিরা। দলগুলোও প্রস্তুত হচ্ছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। এলিমিনেটরের আগে অবশ্য শক্তি বাড়ছে বরিশালের। তাদের দলে যোগ দিচ্ছেন সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

মিলারকে দলে নেয়ার খবর আগেই জানিয়েছিল বরিশাল। এবার জানা গেছে দলটির হয়ে প্লে অফের ম্যাচগুলো খেলবেন ‘কিলার’ উপাধি পাওয়া দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এবারের বরিশাল দলটি তারকাবহুল। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দলটিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও খেলছেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। সাথে আছেন শোয়েব মালিক, দুনিথ ওয়াল্লালেগেরা, আহমেদ শেহজাদ, ওবেদ ম্যাককয় কেশব মহারাজরা, কাইল মায়ার্সের মত বিদেশি তারকারা। 

এছাড়া ফর্মে রয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩৯১ রান নিয়ে এবারের বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন শীর্ষে। স্ট্রাইক রেট ১২৬ এর কিছু বেশি। গড় ৩২.৫৮। বরিশালের প্লে-অফ দৌড়ে তামিম রেখেছেন বড় ভূমিকা। 

রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন বরিশালের আরেক তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩১৩ রান। স্ট্রাইকরেট ১২৪ ছুই ছুই। গড় ২৮.২৫। এছাড়া আছেন আরেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। সঙ্গে সৌম্য সরকারের আগ্রাসী ব্যাটিং বরিশালকে স্বপ্ন দেখাচ্ছে পরবর্তী ধাপে যাওয়ার।

এদিকে পিছিয়ে নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। শুভাগত হোম চৌধুরীর নেতৃত্বে বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে তারা। ব্যাটিং এ ফর্মে রয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরিতেই প্লে-অফ নিশ্চিত হয় চট্টগ্রামের। টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ রান সংগ্রাহকও তিনি। ১১ ম্যাচ খেলে করেছেন ৩৮২ রান। ১৩৬ স্ট্রাইকরেটে গড় ৩৪.৭৩। ২ ফিফটি আর ১ সেঞ্চুরি আছে তার নামের পাশে। 

প্লে-অফে চট্টগ্রামের পারফরম্যান্সও অনেকটা নির্ভর করবে তার ওপর। সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সেখানে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দুই দলই রংপুর ও কমিল্লা। রংপুর প্লে-অফ নিশ্চিত করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। আর পয়েন্ট তলিকার দ্বিতীয় সেরা ছিল কুমিল্লা।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9