বিপিএল সার্কাসের মতো লাগে, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই: হাথুরুসিংহে

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হলেও এখন বিশ্বমানের পর্যায়ে যেতে পারেনি। এবার এই টুর্নামেন্টের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে, এই বিপিএলে আসলে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট উন্নয়নে কোনও অবদান রাখতে পারেনি!  সেই সঙ্গে বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

টুর্নামেন্টের মাঝপথে বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে দলগুলোর মাঝেও। এই বিষয়ে হাথুরুসিংহে বলেন ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। 

তিনি আরও বলেন, খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি। এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা। বোলাররা ডেথ বোলিং করতে পারবে, তা না হলে এরা এসব কোথায় শিখবে?’

বিপিএলের আদলে আরও একটি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আসছে ক্রিকেটাররা। সেই দাবিতে একাত্মতা জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, কিছু সেরা সেরা খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’

মূলত হাথুরু বিপিএল চলাকালীন বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালো চোখে দেখছেন না। আবার দেশের সর্বোচ্চ ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই। 

দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি আসর চলাকালে প্রায় পুরোটা সময় ছুটিতে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কয়েকদিন আগে তিনি ঢাকায় পা রেখেছেন। তবে বাংলাদেশে এসেই ‍টুর্নামেন্টটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9