বিপিএলের মাঝেই আবার বিয়ে করলেন আল আমিন

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বিয়ে করলেন আল আমিন

বিয়ে করলেন আল আমিন © সংগৃহীত

চলতি বিপিএলের আসর চলাকালেই আবারও বিয়ে করলেন জাতীয় দলের পেসার আল আমিন হোসেন। ইতোমধ্যেই তার দল চট্টগ্রাম চ্যালেন্জার্স নিশ্চিত করেছে প্লে-অফ। এরই মধ্যে নতুন সুখবর জানালেন এই ক্রিকেটার।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। পাত্রীর বাড়ি কুষ্টিয়া। এ ছাড়া আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল-আমিন। পরে ২০২২ সালে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্স এবং পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র ব্যাপক আলোচনায় ছিলেন আল আমিন। তাদের দুটি সন্তান রয়েছে।

প্রথম বিয়ের অভিজ্ঞতাটা ভালো ছিল না আল আমিন হোসেনের। শেষ পর্যন্ত সম্পর্কটাই টিকেনি। সেই সঙ্গে সাবেক স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় আদালতের কাঠগড়াতেও দাড়াতে হয়েছিল তাকে।

চলমান বিপিএলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন পেসার আল আমিন। এবার গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৮টি। বেস্ট ফিগার ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9