সাকিব-তামিমের বিষয়ে সিদ্ধান্ত আজ, নির্ধারণ হবে নান্নুর ভাগ্যও 

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বীতে চলে গেছেন। তাদের বিচ্ছেদের আলোচনা ছিল ব্যাপক। দুজনের ক্রিকেট ক্যারিয়ার এখন শেষের দিকে। এই দুইজনই বিসিবির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।

তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরেই অবসর নিয়েছিলেন গত বছরের ৬ জুলাই। এরপর ফিরে আসলেও নানা নাটকীয়তায় বিশ্বকাপ খেলতে পারেননি। এরপরেই জানিয়েছিলেন, নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিপিএলের পর। অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। তবে তিনি বিশ্বকাপের আগে জানিয়েছিলেন সেই পদ থেকে সরে আসতে চান তিনি।  

দুই ক্রিকেটারের ব্যাপারেই আজ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। মিরপুর শের-ই বাংলার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং। সোমবার দুপুর ২টা নাগাদ শুরু হবে এই বোর্ড মিটিং।

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছাড়াও এদিন ভাগ্য নির্ধারণ হতে পারে আরও একজনের। তিনি মিনহাজুল আবেদীন নান্নু। একসময়ের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা এখন আছেন নির্বাচকের ভূমিকায়। এই সভার পরেই জানা যাবে নির্বাচক হিসেবে ইতি ঘটবে নাকি পদে বহাল থেকে যাবেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল। 

জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে এই সভায়। যেমন- নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ। এছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই। ক্রিকেটারদের চুক্তির বিষয়টিও থাকবে এই সভায়।

এদিকে মন্ত্রী হওয়ার পর আজই প্রথম বিসিবির সভা করবেন নাজমুল হাসান পাপন। বিসিবির আগের সভাগুলোর সঙ্গে এই সভার বড় পার্থক্য, বোর্ড সভাপতি নাজমুল হাসান এখন দেশের ক্রীড়ামন্ত্রীও। মন্ত্রিত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই কৌতূহল ছিল, তিনি একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতির পদে থাকবেন কি না! পরে জানা গেছে, গণতান্ত্রিক বাধা না থাকায় বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ করেই সভাপতিত্ব ছাড়বেন নাজমুল হাসান। মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৫ অক্টোবর।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9