আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নাহিদা

২৩ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
নাহিদা আক্তার

নাহিদা আক্তার © সংগৃহীত

ঘরের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এছাড়াও দাক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছিল নিগার সুলতানা। দলের এমন অর্জনে বল হাতে দুর্দান্তভাবে ভূমিকা রেখেছিলেন নাহিদা আক্তার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।

গত বছর ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট। অন্যদিকে বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এ ছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ: ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, নাহিদা আক্তার, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক ও লিয়া তাহুহু।

সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9