সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন সাদিও মানে

২১ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
সাদিও মানে

সাদিও মানে © সংগৃহীত

লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখ যাত্রাটা মোটেও ভালো হয়নি সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানের। সেখানে একের পর এক নেতিবাচক সংবাদে অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। এরপরই পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল-নাসরে।

বর্তমানে আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) খেলায় ব্যস্ত মানে। সেখানেই ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে আবারও রেগে যান এই সেনেগালিজ তারকা।

আফকনে সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেনেগাল। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ার পর এক সাংবাদিক মানেকে সৌদি প্রো লিগে খেলার অভিজ্ঞতা জানতে চান। একই সঙ্গে ইউরোপ ছেড়ে যাওয়ায় এই ফরোয়ার্ড তেমন ‘অ্যাটেনশন’ পাচ্ছেন না বলেও উল্লেখ করেন ওই প্রশ্নকর্তা। যা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি মানে।

জবাবে মানে বলেন, আপনি কি তাই মনে করেন (আকর্ষণ কম) আমি ইউরোপে নেই বলে? এটি খুবই দুঃখজনক। আপনাকে জানাতে চাই, আপনি ইউরোপে খেলছেন কি না, এটি কোনো বিষয়ই না। বিশেষত একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমি এমনটা মনে করি না।

সৌদি প্রো লিগের প্রশংসা করে তিনি বলেন, সৌভাগ্যবশত আমি বলতে পারি সৌদি লিগ খুব ভালো একটি প্রতিযোগিতা, যা সারাবিশ্বের সব মানুষই দেখে। তাই আমি ব্যক্তিগতভাবে প্রতিটি মিনিট সেখানে উপভোগ করতে চাই এবং নিজের সেরা দিতে চাই দলের জন্য। এর বাইরে আর কোনো কিছুকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না।

ট্যাগ: ফুটবল
ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081