সাবেক স্ত্রী অভিনন্দন জানালেও শোয়েবের পাশে নেই পরিবার

২১ জানুয়ারি ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
শোয়েব মালিকের সাথে তার সাবেক স্ত্রী সানিয়া মির্জা (বাঁয়ে) ও বর্তমান স্ত্রী সানা জাভেদ (ডানে)

শোয়েব মালিকের সাথে তার সাবেক স্ত্রী সানিয়া মির্জা (বাঁয়ে) ও বর্তমান স্ত্রী সানা জাভেদ (ডানে) © সংগৃহীত

গতকাল নিজের ফেসবুক আইডিতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক অভিনেত্রী সানা জাভেদের সাথে তার তৃতীয় বিয়ের পোস্ট দেন। এরপর থেকেই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে তার ডিভোর্স হওয়া না হওয়া নিয়ে আলোচনা ও সমালোচনা হতে থাকে। এর কারণ তারা তাদের বৈবাহিক সম্পর্কে টানাপোড়েনের বিষয় সামনে আনলেও ডিভোর্স নিয়ে কখনও কিছু জানাননি। 

তবে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা জানানো হয়েছে সানিয়া মির্জার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ রবিবার একটি বিবৃতিতে লেখেন, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। 

সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তাঁর বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

বিবৃতিতে এরপর সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, ‘তাঁর (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’

এদিকে এই বিয়ের পর মুখ খুলেছেন শোয়েবের বোন। তিনি অভিযোগ তুলেছেন তার ভাইয়ের দিকেই। শোয়েবের বোনের অভিযোগ, বিবাহ-বহির্ভূত সম্পর্কই মালিকের বিচ্ছেদের কারণ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের একাধিক সম্পর্ক নিয়ে তিতিবিরক্ত ছিলেন সানিয়া।

স্বামীকে অনেক বুঝিয়ে সঠিক পথে আনতে পারেননি সানিয়া। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন আরও জানিয়েছেন, শোয়েবের তৃতীয় বিয়েতে মত ছিল না পরিবারের কারও। সানার সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব।

এর আগে গতকাল বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলতে নামার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন শোয়েব মালিক। টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে একটি ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

শোয়েব মারিক ভারতের খ্যাতিমান টেনিস তারকা সানিয়া মির্জার সাথে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নানা কারণে তাদের সম্পর্ক ২০২২ সাল থেকে ভাঙ্গনের সুর তোলে। সেই ভাঙন শোয়েব পূর্ণ করলেন নতুন জুটি বেঁধে।

সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9