বিপিএল খেলতে এসে বিয়ের খবর জানালেন শোয়েব মালিক

২০ জানুয়ারি ২০২৪, ০২:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
শোয়েব মালিক ও সানিয়া মির্জা

শোয়েব মালিক ও সানিয়া মির্জা © টিডিসি ফটো

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দ্বিতীয় বিয়ে সেরেছেন শোয়েব মালিক। সেই ছবি প্রকাশ্যে এনেছেন রংপুর ম্যাচের ঠিক আগে। ম্যাচ শুরুর একঘণ্টা আগে আরেকটা চমক উপহার দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। অবশ্য ২২ ঘণ্টা আগে ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছিল শোয়েব মালিকের আগমনের খবর। শনিবারের ম্যাচে তার উপস্থিতি তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। 

আজ শনিবার (২০ জানুয়ারি) আচমকাই ঘোষণা দিয়েছেন নতুন করে বিয়ের খবর। এর ঘন্টা খানেক না যেতেই মাঠের ক্রিকেটে নামতে যাচ্ছেন শোয়েব মালিক। সেটাও আবার বিপিএলে। রংপুর রাইডার্সের বিপক্ষে মুখোমুখি ফরচুন বরিশাল। বলতে গেলে, মিরপুর থেকেই নিজের বিয়ের খবর দুনিয়াকে জানান দিয়েছেন শোয়েব মালিক। 

বরিশালের হয়ে শুরুর একাদশেই খেলছেন মালিক। গতকাল সকালেই ঢাকা এসে পৌঁছেছিলেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। নতুন জীবনে পা রাখার খবরের দিনে মাঠে নেমে ভালো করতে পারবেন কী না মালিক সেটাই এখন দেখার বিষয়।

জানা যায়, শোয়েবের স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী এবং মডেল। তার জন্ম ২৫ মার্চ, ১৯৯৩। সানা জাভেদ বিয়ের পরপরই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক। পাকিস্তানি এই মডেলের এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে, ভারতের খ্যাতিমান টেনিস তারকা সানিয়া মির্জার সাথে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব। তবে নানা কারণে তাদের সম্পর্ক ২০২২ সাল থেকে ভাঙ্গনের সুর তোলে। বিচ্ছেদের স্পষ্ট ঘোষণা না দিলেও শোয়েব মালিকের প্রকাশিত এই দুই ছবি নিশ্চিতভাবেই দুজনের সম্পর্ক শেষের ইঙ্গিত দেয়। সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেছেন সানিয়া।

সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9