পায়ের ব্যথায় মাশরাফি খালি মিথ্যা কথা কয়, কেন বললেন ছোটভাই

২০ জানুয়ারি ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
মাশরাফি বিন মোর্ত্তজা ও মোরসালিন বিন মোর্ত্তজা

মাশরাফি বিন মোর্ত্তজা ও মোরসালিন বিন মোর্ত্তজা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দশম আসর। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মোর্ত্তজার দলকে হারিয়ে আসর শুরু করেছে চট্টগ্রাম। মূলত শীতের প্রকোপে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তারা। তবে যারা ছিলেন, তারা ম্যাশের অপেক্ষায় ছিলেন এটা বলাই যায়।

ম্যাচের শুরুর দিকে গ্যালারির আওয়াজ খানিকটা কম থাকলেও বোলিংয়ে নড়াইল এক্সপ্রেস আসার সঙ্গে সঙ্গেই গলা ফাটান ভক্ত-সমর্থকরা। প্রায় ২৫০ দিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ম্যাশের জনপ্রিয়তায় একবিন্দুও ভাটা পড়েনি। সেটাই প্রমাণ দিলেন প্রায় হাজার খানেক সমর্থক। আর আক্রমণে এসে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এদিন বোলিং করতে তাকে খুব বেশি রান-আপ নিতে দেখা যায়নি। এমনকি স্পিনারের মতোই বল করেছেন তিনি। তবে ঠিকই দাপট দেখিয়ে উইকেট নিয়েছেন সাবেক এই দলপতি।

মাশরাফি উইকেট নিতেই (রাত ১০টা ২১ মিনিট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। সেখানে বড় ভাইয়ের প্রতি খানিকটা অভিযোগও করেছেন তিনি।

মোরসালিনের ভাষ্য, পায়ে ব্যথায় দাঁড়াইতে কষ্ট হচ্ছিল, আমাকে বলেছিল বিপিএল এর সময় অস্ট্রেলিয়া যাবে। অপারেশন করাতে। আর করতেছেটা কি। খালি মিথ্যা কথা কয়।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি। সে সময়ে  গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর হাঁটুর অপারেশন করানোর বিষয়ে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য দেয় মাশরাফির দল। জবাবে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close