বিপিএলের দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইনার খুন হওয়া সাংবাদিক সাগর-রুনিপুত্র

১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরোয়ার মেঘ এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সি ডিজাইন করেছেন। শেখ জামাল মাঠে নিয়মিত ক্রিকেট অনুশীলন করেন মেঘ। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের সঙ্গে যুক্ত সাগর-রুনিপুত্র।

বুধবার (১৭ জানুয়ারি) দুর্দান্ত ঢাকার অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়েছে মেঘের ডিজাইনের কথা। গতকাল ট্রফি উন্মোচনের সময়ে দেখা গিয়েছিল দুর্দান্ত ঢাকার জার্সি। স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে জার্সিতে। গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।
 
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। তবে প্রায় একযুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদনই জমা পড়েনি।

ট্যাগ: বিপিএল
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close