১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএল, কে কোন দলের অধিনায়ক?

১৭ জানুয়ারি ২০২৪, ১১:২০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএল

১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু আগামী ১৯ জানুয়ারি থেকে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। টুর্নামেন্টের পর্দা ওঠার আগে ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। অধিনায়কত্ব ইস্যুতে বড় চমক দেখিয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের নেতৃত্বে নুরুল হাসান সোহান ও কুমিল্লার নেতৃত্বে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে।

সবার আগে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম জানিয়েছে রংপুর রাইডার্স। এবারের আসরে অধিনায়কের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান।

এদিকে খুলনা টাইগার্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়কে। এবার তুলনামূলক ভালো দলই গড়েছে খুলনা। সঙ্গে আছে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। দলটির অধিনায়ক বিজয় ছাড়াও মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটার আছে স্কোয়াডে।

অধিনায়কত্ব ইস্যুতে বড় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েসকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। দলকে হ্যাট্রটিক চ্যাম্পিয়ন করেও অধিনায়ক থাকা হলো না ইমরুলের।  

ইমরুল কায়েস দলে থাকলেও লিটন কুমার দাসকে অধিনায়ক করে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফেসবুক পেজে লিখেছে, 'বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক।

সিলেট স্ট্রাইকার্স তাদের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে বেছে রেখেছে। দলটির প্রধান কোচ রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।

আরও পড়ুন: এক নজরে বিপিএলের সব দলের চূড়ান্ত স্কোয়াড

এক নজরে বিপিএলের সাত দলের অধিনায়ক: 

ফরচুন বরিশাল- তামিম ইকবাল
রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস
খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়
দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম
সিলেট স্ট্রাইকার্স- মাশরাফি বিন মর্তুজা

এদিকে, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। যা আগে ছিল ১৫০০ টাকা। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। আগে যার মূল্য ছিল এক হাজার টাকা। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়। নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। যা আগের মূল্য ৩০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে ম্যাচের দিন ও আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।

যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9