খালি হাতে ফিরলেন সৌম্য

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © ফাইল ছবি

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড, মিরপুর থেকে ডানেডিন। দেশ বদলেছে, বদলেছে ভেন্যুও। বদলায়নি সৌম্য সরকারের রান। ৩০ ওভারে ২৪৫ রানের লক্ষ্য তাড়া বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেই কাজটা আরও কঠিন করলেন ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর একই দলের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি ফিরেছেন খালি হাতে।

অ্যাডাম মিলনের লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে মুভ করা ডেলিভারি খোঁচা মারেন সৌম্য। তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সৌম্য।

তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। ২ রানে খেলছেন এনামুল হক।

এরআগে শুরুর ভালো বোলিংয়ের ধারা পড়ে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে সৌম‍্য সরকার ও মেহেদী হাসান মিরাজের উপর চড়াও হয়ে রান বাড়িয়ে নিয়েছে নিউজিল‍্যান্ড। ৩০ ওভারে স্বাগতিকরা ৭ উইকেটে করেছে ২৩৯ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ পেয়েছে ২৪৫ রানের লক্ষ‍্য।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9