বিজয় দিবসের রাতে ঐতিহাসিক জয় মেয়েদের

১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
দ. আফ্রিকাকে হারিয়ে বাংলার মেয়েদের উল্লাস

দ. আফ্রিকাকে হারিয়ে বাংলার মেয়েদের উল্লাস © সংগৃহীত

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। এটিই দক্ষিণ আফ্রিকার মাঠে জ্যোতিদের প্রথম জয়। শনিবার (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে প্রোটিয়াদের হারিয়ে ১-০ ব্যবধারে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 

টেসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান সালমা-মুরশিদা খাতুনরা। শুরুটাও দারুণ হয় বাংলাদেশের। শামীমা ও ফারজানা হক উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলেন। ১৪.২ ওভারে সাজঘরে ফেরার আগে শামীমা সুলতানা ৪ চারে ৩৪ রান করেন। উদ্বোধনী জুটির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মুরশিদা দলকে বড় সংগ্রহ এনে দেন। তিনি ১০০ বল খেলে ৯১ রান করেন। শতক ছুঁই ছুঁই ইনিংসে ১২টি চার হাঁকান এ টপ অর্ডার ব্যাটার। এছাড়া ফারজানার ৩৫, নিগারের ৩৮ ও স্বর্ণার ২৫ রানের উপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে।

জবাব দিতে নেমে নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা আর ফাহিমা খাতুনের ঘূর্ণি সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সুন লুস ৩৫ ও এলিজ মারি মার্ক ৩৫ রান করেন।

বাংলাদেশের পক্ষে স্পিনার নাহিদা ৩৩ রানে নেন ৩ উইকেট, ফাহিমা খাতুন ১৬ রানে পান ২ উইকেট,  রাবেয়া খান ২৪ রান খরচায় ২  উইকেট এবং অফ স্পিনার সালমা খাতুন ২ উইকেট শিকার করেন।

ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081