৭৮ লাখ ডলারে বিক্রি হলো মেসির জার্সি

১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
মেসির জার্সি

মেসির জার্সি © সংগৃহীত

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি যে ৬টি জার্সি পরে বিশ্ব মাতিয়েছেন সেগুলো এবার উঠেছে নিলামে। এই নিরামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।

মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন। বাকি জার্সিগুলোর ২টি জার্সি গ্রুপপর্বের ম্যাচে গায়ে জড়িয়েছিলেন তিনি। একটি জার্সি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জয়) বিপক্ষে, আরেকটি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের সময় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার (৩-০ গোলে জয়) বিপক্ষে গায়ে দিয়েছিলেন।

এর আগে কোনো খেলোয়াড়ের জার্সি নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ডটি বাস্কেটবল লেজেন্ড মাইকেল জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ’র চূড়ান্ত পর্যায়ে জর্ডান যে জার্সি পরেছিলেন, গত বছর সেটি এক কোটি এক লাখ ডলারে বিক্রি হয়।

এছাড়া ফুটবলারদের জার্সির মধ্যে নিলামে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে বিক্রি হয়েছিল প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সি। আর্জেন্টাইন গ্রেট ‘হ্যান্ড অব গড’খ্যাত গোলের জন্য বিখ্যাত ম্যাচটিতে তার পরিহিত জার্সি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

 

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9