বিদায়ী টেস্টের শুরুটাই স্মরণীয় করে রাখলেন ওয়ার্নার

১৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার © সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পূর্ণ করলেন  ডেভিড ওয়ার্নার। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। পুরো টুর্নামেন্ট জুড়েই রানের ফুয়ারা ছুটিয়েছেন তিনি। অজিদের ষষ্ঠ শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অনবদ্য। নিজের বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমে শুরুটাই স্মরণীয় করে রাখলেন।

ব্যাট হাতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করলেও ওয়ার্নার বেশ কয়েক বছর ধরেই সাদা পোশাকে ছিলেন অনুজ্জ্বল। এ কারণেই গত জুনেই বলেছিলন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।

তাই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই যে সাদা পোশাকে ওয়ার্নারের ক্যারিয়ারের সমাপ্তি হতে চলেছিল তা অনেকেরই জানা ছিল। এদিকে অজি এই ওপেনারের বিদায়ী সিরিজ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতে খেলার মাঠেই দিলেন ওয়ার্নার।

আজ পাকিস্তানের বিপক্ষে পার্থে ব্যাটিংয়ে নামার আগে ওয়ার্নার বলেছিলেন তিনি বাইরের কথায় কান দেন না। সে কথারই যেন প্রমাণ দিলেন তিনি। ব্যাট হাতে মাঠে নেমে আজ দিনের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছেন অজি এই ওপেনার।

পাকিস্তানি বোলারদের সামলে ঝড়ো অর্ধ-শতক তুলে নেন তিনি। এদিকে অপরপ্রান্তে উসমান খাজা এবং মার্নাস লাবুশেন আউট হয়ে সাজঘরে ফিরলেও অজিদের রানের চাকা ঘুরিয়েছেন ওয়ার্নার। সেই সাথে নিজের শতকও পূর্ণ করেছেন তিনি।

আমি জামালের বলে চার মেরে ১২৬ বলে নিজের শতক পূরণ করেন ওয়ার্নার। সাদা পোশাকে এটি তার ২৬তম শতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে তিনি অপরাজিত আছেন ১৩৭ বলে ১০৪ রান করে, সঙ্গে আছেন স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০০ রান।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9