ইসরায়েল ফুটবল দলকে আর স্পন্সর করবে না পুমা

১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ইসরায়েল ফুটবল দলকে আর স্পন্সর করবে না পুমা

ইসরায়েল ফুটবল দলকে আর স্পন্সর করবে না পুমা © সংগৃহীত

২০২৪ সাল থেকে ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে কোনো ধরনের স্পন্সরশিপ না দেওয়ার কথা জানিয়েছে পুমা। ২০১৮ সাল থেকে পুমা ইসরাইলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে। তারপর থেকে কোম্পানিটি নানা বয়কট আহ্বানের মুখোমুখি হয়েছে। এরপর এ সিদ্ধান্তের ঘোষণা এলো। খবর দ্য টাইমস ওব ইসরায়েল

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জার্মান এই প্রতিষ্ঠানের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে কোনো ধরনের চাপ বা বয়কটের কারণে তারা এ সিদ্ধান্ত নেননি, বরং গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ২০২৪ সালে ইসরাইল ফুটবল দলকে কোনো স্পন্সরশিপ দেওয়া হবে না। 

রয়টার্সকে পাঠানো এক ইমেইলে পুমা মুখপাত্র বলেছেন, সার্বিয়া, ইসরাইলসহ বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থার সঙ্গে তাদের কোম্পানির চুক্তির মেয়াদ ২০২৪ সালের আগেই শেষ হওয়ার কথা। এই চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। 

আরও পড়ুন: গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রোনালদোকে

ওই মুখপাত্র আরও বলেছেন, পুমা শিগগিরই বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9