নাসুমকে চড় মারা প্রসঙ্গে পাপন বললেন ‘এটা ডাহা মিথ্যা’

০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুমকে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে’র চড় মারা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাকে বলা হয়েছে (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

আজ শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্ট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসুমকে চড় মারার বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি জানি না। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে। 

এর আগে বিশ্বকাপ চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে ‘শারিরীক হেনস্থার’অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। কদিন আগে নাসুমকে ডেকেছিল বিসিবির তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। এরপর বিসিএল খেলতে গেছেন এই বাঁহাতি স্পিনার। 

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬