মিরপুরে কিউইদের ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বাংলাদেশের উইকেট তুলে নিয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড

বাংলাদেশের উইকেট তুলে নিয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড © সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দাপট দেখিয়ে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেই এলোমেলো এক দলের দেখা মিলেছে। শেষ ম্যাচে কিউইদের ১৩৭ রানের সহজ লক্ষ্য দিয়েছে টাইগাররা।

দিনের শুরুটা ভালো হলেও ছন্দ ধরে রাখা যায়নি বেশিদূর। এজাজ প্যাটেল আর সান্টনার মিলে ভেঙে দেন ইনিংসের মেরুদণ্ড। এক শ’র আগেই হারায় ৭ উইকেট। দিশেহারা দলকে পথ দেখান জাকির হাসান।

ইনিংস উদ্বোধন করতে নেমে জাকি আউট হন ৯ নম্বরে। এর আগে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। খেলেন ৮৬ বলে ৫৯ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই ৩৫ ওভারে ১৪৪ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দিয়েছে ১৩৭ রানের।

শনিবার চতুর্থ দিনের সকালে পাল্টা আক্রমণ হানে বাংলাদেশ। আগ্রাসন ধরে রেখে ব্যাট করার চেষ্টা করেন জাকির হাসান ও মুমিনুল হক। ৪২ বলেই যোগ হয় ৩৩ রান। এরপরেই শুরু হয় ধস।

এজাজ প্যাটেলের শিকার হয়ে ১০ রান সাজঘরের পথ ধরেন মুমিনুল। ৭১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ফেরেন মুশফিকুর রহিমও, মি. ডিপেন্ডেবল নামটার প্রতি সুবিচার করা হয়নি তার। ৯ রান আসে তার ব্যাটে।

এক ওভার পর এসে সান্টনার ফেরান শাহাদাত হোসেন দিপুকেও, এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাকে। ৮৮ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এরই মাঝে একই ওভারে জোড়া উইকেট তুলে নেন এজাজ।

২৫তম ওভারে এসে প্রথম বলেই সান্টনারের ক্যাচ বানান মেহেদী মিরাজকে। ৭ বলে ৩ রান করেন তিনি। তিন বল পর এলবিডব্লু করেন নুরুল হাসান সোহানকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই উইকেট কিপার। ৯৭ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট ৯৭ রান। একপ্রান্ত আগলে রাখা জাকির নাইম হাসানকে নিয়ে পাড়ি দেন তিন অংকের গণ্ডি। তবে ইনিংসটা আর বড় করতে পারেননি। ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

৫৭ রানে ৬ উইকেট নেন এজাজ প্যাটেল, ৩ উইকেট নেন মিচেল সান্টনার। অপর উইকেট টিম সাউদির। এবার এজাজদের দেখানো পথে তাইজুল-মিরাজরা হাঁটতে পারলেই হয়!

এর আগে বুধবার মিরপুর টেস্টের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে কিউই স্পিনারদের তাণ্ডবে মাত্র ১৭২ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য বেশিদূর যেতে পারেনি নিউজিল্যান্ডও।

মাত্র ৪৬ রানে ৫ উইকেটে হারানো কিউইরা গ্লেন ফিলিপসের ঝড়ো ৮৬ রানে ভর করে এগিয়ে যায়। ১৮০ রানে থামে তাদের ইনিংস। ৮ রানের লিড নেয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড ভাঙার আগেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। আর দিনের শেষ বেলায় হারায় নাজমুল হোসেন শান্তকেও। বাংলাদেশ অধিনায়ক করে ১৫ রান।

২ উইকেটে ৩৮ রান তৃতীয় দিন শেষ করে টাইগাররা। যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের নেয়া ৮ রানের লিড ভেঙে স্বাগতিকেরা এগিয়ে থাকে ৩০ রানে।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9