২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করলো আইসিসি

০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
 ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো © সংগৃহীত

আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।  ২০টি দলের ৫৫ ম্যাচ নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি। আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে।

সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’

লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চেহারা।

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইউইউ এইচআর সামিট”
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081