মোবাইল হারিয়ে থানায় সাকিব আল হাসান

২৭ নভেম্বর ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী সাকিব আল হাসান। গণভবনের আশপাশের এলাকা থেকে মোবাইলটি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (২৬ নভেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে মোবাইল হারিয়ে যাওয়ায় তিনি একটি জিডি করেছেন। তিনি ধারণা করছেন গণভবন এলাকা থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে। আমরা তদন্ত করছি, তদন্ত-পূর্বক মোবাইলটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। সেখানে মাগুরা-১ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়কের নাম নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মেহেরপুরে চিরকুট রেখে প্রাণনাশের হুমকি
  • ১৭ মে ২০২৬
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছ…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
  • ১৭ মে ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ‘এআই’ ফিচার, থাকছে যেসব সুবিধা
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081