গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর টাকা

২৫ নভেম্বর ২০২৩, ০১:৩৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
ডাকাতির শিকার হওয়া আন্তোনেলা রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়ার গাড়ি। পাশে পড়ে আছে ভাঙা কাচের টুকরা

ডাকাতির শিকার হওয়া আন্তোনেলা রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়ার গাড়ি। পাশে পড়ে আছে ভাঙা কাচের টুকরা © সংগৃহীত

আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট রয়েছে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। গুলি করে ছিনিয়ে নেওয়া হয়েছে তার সুপারমার্কেটের টাকা। গত মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই সুপারমার্কেট থেকে কিছু টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুপারমার্কেটের দুজন কর্মী। রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী তাঁদের গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ২২ হাজার ৫০০ ডলার) ডাকাতি করেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

আরও পড়ুন: বড় সাজা হতে পারে ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজের

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতকারীরা। স্কালিয়াদের গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। দুষ্কৃতকারীরা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে। 

স্কালিয়ার সঙ্গে গাড়িতে যে দুজন কর্মী ছিলেন, তাঁদের একজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।’ 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9