জিব্রাল্টারের জালে ফ্রান্সের ১৪ গোল

১৯ নভেম্বর ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে

গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে © বিবিসি

জিব্রাল্টার ফুটবল দল গড়েছে বিব্রতকর রেকর্ড। ফ্রান্সের কাছে ১৪ গোল খেয়েছে তারা। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ইউরোপের কোনো দলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে জার্মানি জিতেছিল ১৩-০ ব্যবধানে।

এর আগে ফ্রান্সের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে ১০-০ ব্যবধানে। এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯৮ নম্বর দলটির বিপক্ষে গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন দিলের অধিনায়ক।

৪৬ গোল নিয়ে এমবাপ্পে এখন ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ওপরে আছেন শুধু থিয়েরি অঁরি ৫১ ও সঅলিভিয়ের জিরু (৫৬)। ম্যাচে জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। গোল করেছেন উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লাউস ও ইউসুফ ফোফানা।

আরো পড়ুন: ভারতের হয়ে গলা ফাটানো কে এই আফগান সুন্দরী!

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোলটি নিজেদের জালেই করেছেন ইথান সান্তোস। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে পিএসজির মিডফিল্ডার জাইরে-এমেরির। ১৭ বছর বয়সী তরুণ প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

ফ্রান্সের রেকর্ড গড়লেও তুরস্কর কাছে ৩-২ ব্যবধানে হেরেছে জার্মানি। ইউরোর স্বাগতিক হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে না জার্মানদের। প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে। 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9