পারিবারিক ছুটিতে আবারও ঢাকায় লিটন

০৮ নভেম্বর ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
লিটন দাস

লিটন দাস © ফাইল ছবি

জাতীয় দলের ওপেনার লিটন দাস আবার ঢাকা ফিরে এসেছেন। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। এর আগে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ছুটি নিয়েছিলেন এই ডানহাতি ওপেনার। বিষয়টি বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতে লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে ছুটি নিয়েছেন। তবে নিয়ম মেনে ম্যাচের আগে দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ দলে সাকিবের জায়গায় বিজয়

শেষ ম্যাচের আগে দু’দিন ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও অনুশীলন করবেন না ক্রিকেটাররা। সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় শনিবার নাজমুল শান্তর অধীনে ম্যাচ খেলার আগে বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করবে বাংলাদেশ দল।

লিটন শুক্রবারের অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে। সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬