বিশ্বকাপ দলে সাকিবের জায়গায় বিজয়

০৭ নভেম্বর ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বিজয় ও সাকিব

বিজয় ও সাকিব © ফাইল ফটো

চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। 

তার জায়গায় শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে। আজ মঙ্গলবার বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

বাংলাদেশ আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে। ওই ম্যাচ খেলতে দলে যোগ দেবেন ডানহাতি ব্যাটার বিজয়। 

গতকার সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। ওই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলা সাকিব ব্যাটিংয়ের সময় তার আঙুলে চোট পান। স্ক্যান করার পর বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, সাকিব শেষ ম্যাচে খেলতে পারবেন না। আজই তার দেশে ফেরার কথা।

ভাষা, গণিত, সিটি এডুকেশন—যেমন হচ্ছে প্রাথমিকের নতুন শিক্ষা …
  • ১৭ মে ২০২৬
ডিজেলের মূল্যবৃদ্ধিতে সংকটে যুক্তরাষ্ট্রের স্কুল বাজেট 
  • ১৭ মে ২০২৬
শেষ বিকেলে হতাশার পরও সিলেটে বাংলাদেশময় একদিন
  • ১৭ মে ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ১৭ মে ২০২৬
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দে…
  • ১৭ মে ২০২৬
বছর না পেরোতেই এনসিপি থেকে পদত্যাগ সাবেক ছাত্রদল নেতা সর্দা…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081