পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে অলআউট বাংলাদেশ

০৪ নভেম্বর ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে অলআউট বাংলাদেশ © সংগৃহীত

পাকিস্তানের নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে  প্রথমে ব্যাট করতে নেমে এদিন হতাশ করেছে টাইগ্রেসরা। সাদিয়া ইকবালের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ৮১ রানেই গুটিয়ে গেছে জ্যোতির দল।

মিরপুরে শনিবার (৪ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল।

এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা খাতুন। পাকিস্তানের পক্ষে ১৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া। উম্মে হানি ও নিদার দার নিয়েছেন ৩টি করে উইকেট।  বাংলাদেশের হয়ে ৩৭ খরচায় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। ২১ বলে ১৪ রান আসে রিতু মনির ব্যাট থেকে। 

৩২ বলে ১৩ রান করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ একাদশ 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, মারুফা আক্তার। 

পাকিস্তান একাদশ 
নিদা দার (অধিনায়ক), সিদরা আমিন, সাদাফ শামস, মুনিবা আলী, বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, উম্ম-এ-হানি, নাজিহা আলভি, ডায়ানা বেগ, নাশরা সাধু, সাদিয়া ইকবাল। 

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close