টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান © সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। তবে আজ নিউজিল্যান্ড তো বটেই, শেষ ম্যাচে ইংল্যান্ডকেও হারাতে হবে পাকিস্তানকে। শেষদিকে এসে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। সেই লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার জন্য উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তান হারলেই এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যাবে। 

একাদশে ফিরেছেন পেসার হাসান আলী। নিউজিল্যান্ড শিবিরে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে গত ১৩ অক্টোবরের ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তিনি। তাতে আফগানিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান। 

দুই দলের শেষ ৫ দেখায় চারবারই জিতেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয়ের হাসি হেসেছিল কিউইরা। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১১৫ ম্যাচের মধ্যে ৬০ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, ৫১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। টাই ম্যাচ হয়েছে ১টি আর ৩ ম্যাচ ছিল পরিত্যক্ত। 

বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই জয় পেয়েছে এশিয়ান দেশটি। সবশেষ ২০১৯ আসরেও কিউইদের ৬ উইকেটে হারায় বাবর আজমের দল।

আরও পড়ুন: 

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। 

আজকের ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে সেমিফাইনালের চার দল প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান জয় পেলে অপেক্ষা একটু বাড়বে। তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এ ম্যাচে মাঠে নামার আগে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ছয়ে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9