রিয়াদ বিশ্বকাপটা রাঙাতে পারবেন, বিশ্বাস ছিল ছেলে রাইদেরও

০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

চলতি ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে স্বপ্ন দেখেছেন অনেকেই। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলবে টাইগাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার এলোমেলো ছিল। অথচ বাংলাদেশের টপ অর্ডারের ক্রমাগত ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ ছন্দে থাকা রিয়াদকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রিয়াদের ছেলে রাইদের একটি ভিডিও প্রকাশ করেন মিষ্টি। বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। বাবার প্রতি ছেলের ভালোবাসাই তুলে ধরেন মিষ্টি।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিষ্টি লেখেন, এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিলো। টিম মিটিংয়ে এটা অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে পেরেছে।

ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।’

আরও পড়ুন: ওয়ানডের সেরা বোলার এখন শাহিন আফ্রিদি

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর দুর্দান্ত শতকের দিনেও স্ট্যাটাস দিয়েছিলেন মিষ্টি। সেদিন অভিজ্ঞ এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ৫৬ রানের ইনিংস খেলেন সাইলেন্ট কিলার।

অথচ বিশ্বকাপের আগে দলে জায়গা পাওয়াই অনিশ্চিত ছিল তার। সব অবহেলার জবাব বিশ্বকাপের মঞ্চেই দিয়েছেন রিয়াদ। টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার রিয়াদ। ব্যাটিং অর্ডারে শুরুর দিকে সুযোগ না পেলেও ২৬৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, গড় ৬৬। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি।

দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9