বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে

কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে © সংগৃহীত

চলতি ওডিআই বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত হলো টাইগারদের। ৭ ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ২। তাই কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে। 

আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটে বলে আধিপত্য বিস্তার করতে পরেনি বাংলাদেশ দল। ব্যাট হাতে যেমন ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তেমনি ছিল একেবারেই নিরীহদর্শন বোলিং। একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান। 

পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ২০৫ রানের। ওপেনিং জুটিতেই তারা তুললো ১২৮ রান। অবশেষে সেই ওপেনিং জুটিটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আবদুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে ফেরালেন এই অফস্পিনার। ৬৯ বলে ৯ চার আর ২ ছক্কায় শফিক করেন ৬৮ রান।

পাকিস্তানের যে ৩ উইকেট পড়েছে সবকটিই নিয়েছেন মিরাজ। বাবর আজমকে তিনি ফেরান ৯ রানে, আউট করেন সেট ব্যাটার ফখর জামানকেও। ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরা ফখর ৩টি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টস পক্ষে আসলেও ব্যাটিং ছিল আগের ম্যাচগুলোর মতোই। শুরুতে বিপর্যয় এবং অল্প রানে ধসে যাওয়া। ইডেনে বাংলাদেশ ধসে যায় ৪৫.১ ওভারে মাত্র ২০৪ রানে। 

দলের শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিম তামিম। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ পার করা নাজমুল শান্ত ৪ রান করেন। দল ৬ রানে হারায় ২ উইকেট, ২৩ রানে পড়ে তৃতীয় উইকেট। সেখান থেকে দুইশ’ ছোঁয়া রান এনে দেন লিটন দাস-মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। 

লিটন দাসের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৪৫ রান। ছয়টি চার মারেন তিনি। রিয়াদ ৭০ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও একটি ছক্কার শট আসে। এছাড়া সাকিব ৪৩ রানের ইনিংস খেলেন। মিরাজ খেলেন ২৫ রানের ইনিংস।

দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9