স্বাগতিক ভারতের সামনে ফেভারিট নিউজিল্যান্ড, এগিয়ে থাকবে কে?

২২ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ভারত নিউজিল্যান্ড ম্যাচের পোস্টার

ভারত নিউজিল্যান্ড ম্যাচের পোস্টার © সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটে রাউন্ট রবিন লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচ আজ মুখোুমখি হচ্ছে স্বাগতিক ভারত ও গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ড। আজকের ম্যাচের আগ পর্যন্ত উভয় দলই অপরাজিতের তকম ধরে রেখেছে। কিন্তু আজকের ম্যাচের পর একটা দলের কাছে এই তকমা আর থাকবে না। একটা দলকে পরাজিতদের দলে চলে যেতে হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ধর্মশালায় শুরু হবে ম্যাচটি।

ওয়ানডে বিশ্বকাপে দুদলের মুখোমুখি লড়াইয়ে ৫-৩ এ এগিয়ে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে কিউইদের কাছে ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। তবে এবার অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা চার ম্যাচে দাপুটে জয়ের পর অতীতের ভূত তাড়া করছে না স্বাগতিকদের। নিউজিল্যান্ড-পরীক্ষার আগে উদ্বোধনী জুটির সঙ্গী শুবমান গিলের এক প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘চারে চার হয়ে গেছে। একই মানসিকতা ও ছন্দ ধরে রাখতে পারলে পাঁচে পাঁচও হয়ে যাবে। অতীতে কী হয়েছে সেটা এখানে প্রাসঙ্গিক নয়। নির্দিষ্ট দিনে আপনি কেমন খেলবেন সেটাই সব কিছু।’

২০০৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। তবে এবার রোহিত, কোহলি, বুমরারা যে আগুনে ফর্মে আছেন, তাতে অতীতচারী হতে নারাজ নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামও, ‘পরিসংখ্যানে সত্যিই আমার আগ্রহ নেই। ভারত দুর্দান্ত এক দল। সব বিভাগেই সমান শক্তিশালী। দীর্ঘদিন ধরে তারা দাপুটে ক্রিকেট খেলছে। আইসিসি টুর্নামেন্টের মতো দ্বিপাক্ষিক সিরিজেও স্মরণীয় কিছু দ্বৈরথ আছে আমাদের। আমরা জানি, ভারতকে ভারতের মাটিতে হারাতে হলে কতটা ভালো খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেই চেষ্টাই থাকবে আমাদের।’

পয়েন্ট সমান হলেও রানরেটে ভারতের চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আজ যে দল জিতবে তারা কার্যত সেমিফাইনালে এক পা দিয়ে ফেলবে।

আগের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আজ পাচ্ছে না ভারত। তবে স্বাগতিকদের জন্য এটা বড় কোনো ধাক্কা নয়। ভারতের বেঞ্চে আছেন মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বমানের বিকল্প। ধর্মশালার উইকেট পেস সহায়ক হওয়ায় আজ সুযোগ পেতে পারেন শামি। একইভাবে পুরো দল ছন্দে থাকায় নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের চোট নিউজিল্যান্ডের জয়যাত্রার পথে বাধা হতে পারেনি। অভিজ্ঞ পেসার টিম সাউদি চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত। তবে বোল্ট, হেনরি, ফার্গুসনরা নিয়মিত ভালো করায় একাদশে তার জায়গা অনিশ্চিত। চার ম্যাচে ১১ উইকেট নেওয়া স্পিনার মিচেল স্যান্টনার আজও হতে পারেন কিউইদের তুরুপের তাস।

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9