ভারতকে ২৫৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

১৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মুুশফিকের একটি শটের দৃশ্য

মুুশফিকের একটি শটের দৃশ্য © সংগৃহীত

ভারত বিশ্বকাপে পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের। ছয় ম্যাচ পর কোনো উইকেট না হারিয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভার পার করে বাংলাদেশ।

শেষ দিকে মুশফিকুর রহিমের ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দুইশ পার করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের চার বল বাকি থাকতে ৪ রানের আক্ষেপে ভাসেন তিনি। ৩৬ বলে তিনটি করে চার ও ছয়ে ৪৬ রান করে যশপ্রীত বুমরার শিকার হন। শেষের আগের দুই বলে সিঙ্গেল নিয়ে দলকে আড়াইশতে পৌঁছান মোস্তাফিজ ও শরিফুল। শেষ বলে ছক্কা মারেন শরিফুল। তাতে ৭ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৫৬/৭ (মোস্তাফিজ ০*, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মুশফিক ৩৮, তাওহীদ হৃদয় ১৬, তানজিদ হাসান ৫১, নাজমুল হোসেন শান্ত ৮, মেহেদী হাসান মিরাজ ৩, লিটন ৬৬)

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9