আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ 

১৯ অক্টোবর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
দুই দলের অধিনায়ক

দুই দলের অধিনায়ক © সংগৃহীত

টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। আজ (বৃহস্পতিবার) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের উত্তেজনাকর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। 

বিশ্বকাপের তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। আর তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে সাকিবদের জন্য। 

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য দুশ্চিন্তা আছে সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়া সাকিবের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। 

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেভারিট ভারতই। কিন্তু রোহিত-কোহলিদের বিপক্ষে ম্যাচ বলেই কি না কিছুটা আশাবাদী বাংলাদেশ। দুই দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে আছে বিশ্বকাপের আগমুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের একটি ম্যাচও। ২০১৯ বিশ্বকাপের পর মাত্র চারবার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। 

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9