সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ লিটনের

১৬ অক্টোবর ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
লিটনের ফেসবুক পোস্টের ছবি

লিটনের ফেসবুক পোস্টের ছবি © সম্পাদিত

পুনের টিম হোটেলে নিরাপত্তাকর্মী ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ব্যানার পোস্ট করে দুঃখ প্রকাশ করেন তিনি। 

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল।

তিনি আরও বলেন, হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম অঘটন, বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল আফগানিস্তান

এর আগে গতকাল লবিতে সাংবাদিকদের দেখে বিগড়ে যান লিটন। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন এখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি। 

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। এরপর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ জমা হয়। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যা…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্…
  • ১৭ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রাম…
  • ১৭ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ডিআইইউ ক্যাম্পাসে মশ…
  • ১৭ মে ২০২৬
ঈদুল আযহার তারিখ ঘোষণা করল সৌদি আরব 
  • ১৭ মে ২০২৬
সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081