বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়কের

১৪ অক্টোবর ২০২৩, ০৯:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
দাসুন শানাকা

দাসুন শানাকা © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরে এমনিতেই দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচের আগে তারা পেলো বড় দুঃসংবাদ। তাদের অধিনায়ক দাসুন শানাকা চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। উরুর চোটে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। দলে শানাকার অনুপস্থিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায় থাকা চামিকা করুণারত্নেকে।

গত ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান শানাকা। যা তাকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দেয়। পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে ১২ রান করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২ বলে খেলেন ৬৮ রানের ঝোড়ো ইনিংস।

শানাকা না থাকায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। এদিকে পরের ম্যাচে লক্ষ্ণৌয়ে আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লঙ্কানরা।

ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close