ম্যাচ শেষে টাইগারদের গুনতে হচ্ছে জরিমানা 

১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানে হারের পর নতুন এক দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাকিব-মুশফিকদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের বোলারদের এদিন সময়টা মোটেও ভালো কাটেনি। ইংলিশ ব্যাটারদের তোপের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের বোলারদের। ৪১টি চার ছাড়াও ৭টি ছক্কা হজম করেছে তাসকিন-মোস্তাফিজ-মিরাজরা। অনেক বেশি বাউন্ডারি হওয়ায় সময়ও লেগেছে বেশি। ম্যাচের শেষ দিকে তাসকিনের ওভার থাকলেও অধিনায়ক সাকিব আল হাসান তাকে ব্যবহার করেননি সময় বেশি লাগবে বলে। তবুও শেষ রক্ষা হয়নি। শেখ মেহেদী হাসানকে দিয়ে টানা বোলিং করিয়েও কোনও লাভ হয়নি। নির্ধারিত সময়ে ১ ওভার কম করায় বাংলাদেশ দলকে জরিমানা গুনতে হয়েছে।

আরও পড়ুন: বিশাল ব্যবধানে হেরে সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ব্যবহার করে ওভার শেষ করায় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে বাংলাদেশ। ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান আছে। সে হিসাবে এক ওভারের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশ অধিনায়ক সাকিব জরিমানা মেনে নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের বিপক্ষে স্লো ওভার-রেটের অভিযোগ আনেন। তার সঙ্গে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9