১৩৭ রানের বড় ব্যবধানে হার টাইগারদের

১০ অক্টোবর ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
আউট হওয়ার পর হৃদয়

আউট হওয়ার পর হৃদয় © সংগৃহীত

এমনিতে ব্যাটিংয়ে ভালো অবস্থায় নেই বাংলাদেশ। গত কয়েকটি ম্যাচে ৫০ ওভার ঠিকঠাক খেলতেও বেগ পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তার ওপর ইংল্যান্ডের ৩৬৫ রানের লক্ষ্য।

লড়াইটা মোটেও জমাতে পারেনি বাংলাদেশ। শুরুতে বিপর্যয়, মাঝে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা, এরপর আবার ভেঙে পড়া-এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের সারমর্ম। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ১৩৭ রানে। বড় লক্ষ্য তাড়া করতে যেমন শুরু দরকার ছিল, তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ।

সারাক্ষণই আসা-যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম দিকে লিটন ছাড়া আর কেউ ক্রিজে দাড়াতে পারেনি। ৮.৩ ওভারের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। প্রথম তিনজনেই রিস টপলির শিকার।

টপলির ঝড় শেষে মাঝে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু সেটা ওই সামাল দেওয়া পর্যন্তই ছিল। দুজনের ৭০ রানের জুটি ভেঙেছে লিটনের বিদায়ে। ৭৬ রান করেছেন তিনি। ৬৬ বলের ইনিংসে সাত চার ও দুই ছক্কার মার রয়েছে। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর। 

লিটন-মুশফিকের পর জুটি অবশ্য আরও একটি হয়েছে। তবে মুশফিক-তাওহিদ হৃদয়ের সেই জুটি যতটা না ম্যাচ জয়ের জন্য ছিল, তার চেয়ে বেশি হারের ব্যবধান কমানোর জন্যেই মনে হয়েছে। দুজনের জুটি থেকে এসেছে ৪৩ রান। বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২২৭ রানে। 

আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’-ছাত্রীর উদ্দেশ্যে শ…
  • ১৭ মে ২০২৬
ডাড স্কলারশিপে স্নাতকোত্তর করুন জার্মানিতে
  • ১৭ মে ২০২৬
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যা…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081