সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সেরা সিদ্ধান্ত—বলছে বিসিবি

০৮ অক্টোবর ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

বল হাতে তিন উইকেটের পাশাপাশি অধিনায়ক সাকিবের আগ্রাসী মনোভাবটা নজর কেড়েছে সবার। আফগানদের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পেছনে সাকিবের অধিনায়কত্বকে বাড়তি কৃতিত্ব দিচ্ছেন সকলেই। ম্যাচের পরদিন বাংলাদেশ দলের কর্মকর্তাদের কাছেও প্রশ্ন ছিল অধিনায়ক সাকিবকে নিয়ে।

সাকিবকে অধিনায়ক করাই কি এখন সম্ভাব্য সেরা সিদ্ধান্ত মনে হচ্ছে? এমন প্রশ্নে বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু ধর্মশালায় সাংবাদিকদের বলেন, 'আমার মনে হয় এখন অবধি তো তাই মনে হচ্ছে। এই মুহূর্তে দলে যারা আছে, তাদের মধ্যে ক্যাপ্টেন্সি করার মতো ম্যাটেরিয়ালগুলো যদি আমরা দেখি; অনেকগুলো প্লেয়ারেরর মধ্যে আছে। কিন্তু যাদের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে সম্ভাব্য সেরা অপশন হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের একটা ব্যাপার হচ্ছে সে অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরেই খেলছে। চাপ নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা সে খুব সহজেই সামলাতে পারে।'

বিসিবির এই পরিচালক আরও বলেন, 'আমরা কর্মকর্তা হিসেবে বা আপনারা, দর্শকদের কথা বলতে পারি; আমরা যে পরিমাণ টেনশনে ছিলাম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। সেখানে আমাদের যতটুকু টেনশন ছিল, আমার মনে হয় না প্লেয়ারদের মধ্যে সেটি ছিল। কারণ ম্যাচের আগের দিনও তাদের মাইন্ড সেট আপ খুব শক্তিশালী ছিল। ওদের এই অ্যাটিচিউডে বোঝা গেছে তারা অত বেশি চিন্তিত না। তারা তাদের বেস্ট পসিবল যেটা দেওয়ার, সেটাই চেষ্টা করবে। কাজে লাগানো, পরিকল্পনা করা ও সেটা প্রয়োগ করার মধ্যেই আমাদের মূল ফোকাসটা আছে।

দলগত হয়ে খেলার কথাও শোনা গেল টিটুর কণ্ঠে, 'আমরা সবসময় যেটা বলি, এগারোজন ক্রিকেটারের একটা দল হয়ে খেলা। সেটা কিন্তু আমরা কালকে শুরু থেকেই দেখেছি। সাকিব অসাধারণ অধিনায়কত্ব করেছে। আমাদের যে ফিল্ডিং করেছে সবাই, তারা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছে। এ সবটাতেই কিন্তু বোঝা গেছে তাদের শতভাগ দেওয়ার ইচ্ছে ও সেটি দিচ্ছে।'

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9