সাকিবদের নিয়ন্ত্রনে মাঠ, বিপাকে আফগানরা

০৭ অক্টোবর ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস

উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস © সংগৃহীত

ধর্মশালার উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে যেন দাড়াতেই পারছেন না টাইগারদের সামনে। প্রথমেই সাকিব আল হাসান তুলে নেন দুই উইকেট। এরপর বল হাতে তৃতীয় সাফল্যটি আসে মেহেদী হাসান মিরাজের হাত  ধরে। ইনিংস শুরু করতে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন রাহমানউল্লাহ গুরবাজ। অর্ধশতকের দিকে হাঁটছিলেন তিনি। তবে সে লক্ষ্য পূরণ করতে দেননি মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছেন আফগানরা।   

নবম ওভারে দলীয় ৪৭ রানে ইব্রাহিম জাদরানকে ২২ রানে আউট করার পর তিনে নামা রহমত শাহরকে তার ইনিংস বেশি বড় করতে দেননি সাকিব। ফেরান ১৮ রানে। এরপর গুরবাজের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে আফগানদের টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ৩৯ রানের এই জুটি ভাঙেন অফ স্পিনার মিরাজ।

এরপর ২৫তম ওভারে মিরাজের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, ক্যাচ যায় তাওহিদ হৃদয়ের হাতে। ৩৮ বলে ১৮ রানে আউট হন আফগান দলপতি। ঠিক পরের ওভারটিতে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ।

এবার মুস্তাফিজ ফেরান ওপেনার গুরবাজকে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার। তবে ক্যাচ উঠে যায় ডিপ পয়েন্টে। তালুবন্দি করতে ভুল হয়নি তানজিদ হাসানের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৫ ওভার তিন বলে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান। 

বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী বৈশাখি মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জবির বৈশাখ উদ্‌যাপনে অংশ নিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও
  • ০৭ এপ্রিল ২০২৬
৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close