ইব্রাহিমকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব

০৭ অক্টোবর ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উইকেট শিকারের পর সাকিবের উল্লাস

উইকেট শিকারের পর সাকিবের উল্লাস © সংগৃহীত

ধর্মশালার উইকেটে টস হেরে ব্যাট করতে নামলেও শুরু থেকে বল ব্যাটে পাচ্ছেন আফগানিস্তানের ব্যাটাররা। ওপেনিং জুটি জমিয়ে তুলেছিলেন রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি ভাঙতে ৭ ওভারের মধ্যে ৪ জন বোলার ব্যবহার করেন অধিনায়ক সাকিব আল হাসান। ফলও আসে দ্রুত।

সাকিব নিজেই ফেরান জাদরানকে। ৪৭ রানে ভাঙে ওপেনিং জুটি। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে হালকা লাফিয়ে ওঠে। সুইপের চেষ্টা করেছিলেন ইব্রাহিম, তবে ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়ায় টপ-এজ হয়।

ডিপ স্কয়ার লেগে ক্যাচ নিতে ভুল করেননি তানজিদ তামিম। ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে। অন্যপ্রান্তে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন গুরবাজ।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আফগানিস্তানের স্কোর ২৫ ওভার শেষে ৩ উইকেটে ১১২ রান।  

জবিতে দুই দিনব্যাপী বৈশাখি মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জবির বৈশাখ উদ্‌যাপনে অংশ নিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও
  • ০৭ এপ্রিল ২০২৬
৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close