তামিমের বিষয়ে যা বললেন হাথুরুসিংহে 

০৬ অক্টোবর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
তামিম ও হাতুরুসিংহে

তামিম ও হাতুরুসিংহে © ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বেলা ১১ টায়। এবারের আসরে টাইগার স্কোয়াডে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবু আফগান ম্যাচের আগে ঘুরেফিরে তার নাম চলে এসেছে। 

আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকির বিপক্ষে মোটেও সফল নন তামিম। তার বিরুদ্ধে ৪ ম্যাচ খেলেছেন টাইগার ব্যাটার। সবক’টি ম্যাচেই ফারুকির বলে আউট হয়েছেন তিনি। ওই ৪ ম্যাচে তামিমের সংগ্রহ যথাক্রমে ৮, ১২, ১১ ও ১৩ রান। 

চলতি আসরে আফগান দলে রয়েছেন ফারুকি। তবে বাংলাদেশ টিমে নেই তার প্রিয় শিকার তামিম। এটা কী টাইগার দলের নির্ভার থাকার বিষয়? শুক্রবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে প্রশ্নটি ছুড়ে দেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, এটা অদ্ভুত প্রশ্ন! আপনি যাকে নিয়ে প্রশ্ন করছেন, সে এখানেই নেই। ফলে এ বিষয়ে কিছু বলতে পারছি না আমি। কোন ধরনের নির্ভার হওয়ার কথা বলছেন, সেটাও বুঝতে পারছি না।

আরও পড়ুন: তামিমের বিষয়ে এখনও নিশ্চুপ বিসিবি

এসময় ফারুকি সম্পর্কেও জানতে চাওয়া হয়। পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সে দুর্দান্ত বোলার। বছর দুয়েক ধরে আফগানিস্তানকে ভালো সার্ভিস দিচ্ছে ও। এখন কে তার মুখোমুখি হবে, সেটা কোনও বিষয় নয়। মাঠে সবাইকে যথাযথ শ্রদ্ধা করা উচিত।

ফারুকির বিপক্ষে বাজে পরিসংখ্যানের কারণেই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তামিমকে ছাড়াই খেলতে নামার পরিকল্পনা আঁটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে সেই প্রস্তাব মেনে নিতে পারেননি তিনি। পরে তাকে জানানো হয়, খেলালেও নিচের দিকে ব্যাটিং করতে হবে। এ ঘটনায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেই নিজেকে সরিয়ে নেন নির্ভরযোগ্য ওপেনার।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9