ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ১৩তম বিশ্বকাপ আসরের

০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
ইংল্যন্ড-নিউজিল্যান্ড ম্যাচের পোস্টার

ইংল্যন্ড-নিউজিল্যান্ড ম্যাচের পোস্টার © সংগৃহীত

ভারতের আহমেদাবাদে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ১৩তম বিশ্বকাপের প্রথম ম্যাচ। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছেে এবারের বিশ্বকাপ ক্রিকেটের।

১০ দলের এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে জশ বাটলারের ইংল্যান্ড। একইসাথে তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ফেরা ইংলিশদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। এ কারণেই ১ লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রমাণে মুখিয়ে থাকবে। 

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের বিশ্বাস ২০০৭ সালে অস্ট্রেলিয়া টানা তিনবার বিশ্বকাপ শিরোপা জয়ের যে রেকর্ড গড়েছিল তারপর একমাত্র ইংল্যান্ডই পরপর দুই আসরে শিরোপা জয়ের অন্যতম দাবীদার। সহজেই তারা এবারও ফাইনালে পৌঁছাতে সক্ষম হবে। 

ইংল্যান্ডের ফাস্ট বোলিং লাইনে রয়েছে রেসি টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস। তাদের সাথে আরো রয়েছেন স্টোকস, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর আবারো ফিরে এসেছেন। তবে এবারের বিশ্বকাপে তিনি দলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন। 

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আটজন এবারের দলে আছেন। মরগানের অবসেরর পর বাটলারের জন্য অধিনায়কের আসনে আসীন হওয়াটা সহজ ছিল। গত বছর তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে লর্ডসের ফাইনাল ম্যাচটি টাই হয়েছিল। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি না হওয়ায় বাউন্ডারি-কাউন্ট আইনে সেরা দল হিসেবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: বিদেশে আম চুরি করেন সাকিব, পাহারাদার ছিলেন তামিম

চার বছর আগে বিশ্ব চ্যাম্পিয় হবার পর থেকে দারুণ এক বেঞ্চমার্ক সেট করে চলেছে ইংল্যান্ড। গত বছর নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তারা ৪৯৮ রানের বিশ্বরেকর্ড গড়েছিল। 

সব সময়ের মতোই এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। হাঁটুর ইনজুরির কারণে প্রথম ম্যাচে দলে থাকছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএলে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়া সত্ত্বেও উইলিয়ামসন বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত হন। কঠোর পরিশ্রম করে ফিট হয়ে দলে ফিরে আসার পর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ম্যাচ জয়ী ৫৪ রানের ইনিংস খেলেছেন কিউই অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন উইলিয়ামসন।

উইলিয়ামসন না থাকায় প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম জানালেন আঙুলের চোট প্রথম ম্যাচে টিম সাউদিকেও পাচ্ছে তারা। সাউদিও ছিটকে যাওয়ায় তারকা দুই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে কিউইদের।

এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি বিশ্বকাপের আটটিতেই সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে। ট্রেন্ট বোল্ট-সাউদির নেতৃত্বে বিশ্ব মানের পেস আক্রমণের পাশাপাশি ভারতীয় টার্নিং পিচে মিচেল সান্টনার ও ইশ সোদীর স্পিন ভাল সহায়ক ভূমিকা পালন করতে পারে। লাথামের নেতৃত্বে শেষ প্রস্তুতি ম্যাচে কিউইরা ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রস্তুতি ভালোই সেরে নিয়েছে। 

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9