বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
অভিযুক্ত তিন ফুটবলার

অভিযুক্ত তিন ফুটবলার © ফাইল ফটো

এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আনছিলেন পাঁচ ফুটবলার। এই ঘটনায় অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বসুন্ধরা ক্লাব কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলে ৩-১ গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। ঢাকায় ফিরে বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েন পাঁচ ফুটবলার। কাস্টমস বিভাগ ফুটবলারদের ব্যাগ থেকে ৬৪ বোতল মদ জব্দ করেছে।

অভিযুক্ত পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

ঘটনায় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ ফুটবলারকে ছাড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9