তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ঠাঁই হয়নি দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

আজ মঙ্গলবার রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এছাড়া পেস আক্রমণে জায়গা হয়েছে তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেনন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬